× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

বেনাপোল প্রতিনিধি

বেনাপোলে আবারও যাত্রীর পায়ুপথ থেকে ২০ পিচ স্বর্ণের বার উদ্ধার 

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২৯ মে, ২০২৩
পায়ুপথে স্বর্ণের বার

বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট ইমিগ্রেশন থেকে ২০ পিচ স্বর্ণের বারসহ ৩ বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বেনাপোল কাষ্টমস শুল্ক গোয়েন্দা শাখার সদসস্যরা।
সোমবার (২৯ মে) সকালে এ স্বর্ণের বারসহ তাদের আটক করা হয়।
আটককৃত ৩ বাংলাদেশি যাত্রী হলো, রনি আহম্মেদ (৪৪) পিতা-আমজেদ মোল্লা, গ্রাম:-লোহাচুড়া, থানা:- মুকসুদপুর, গোপালগঞ্জ (পাসপোর্ট নং:-ইবি০০৭৪৭৭৮),
হাবিব (৩৭) পিতা-মোশারফ মিয়া, গ্রাম:-বানেশ্বরদী, থানা:-নগরকান্দা, ফরিদপুর (পাসপোর্ট নং-এ০১৩২৫৮২১) ও মহিউদ্দিন (৩৬) পিতা- শহিদ মোল্লা, গ্রাম:-লোহাচুড়া, থানা:-মুকসুদপুর, গোপালগঞ্জ (পাসপোর্ট নং-বি০০৮৩৩৫৭২)।
বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার উপপরিচালক জানান, চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে স্বর্ণ পাচার হবে, এমন গোপন খবরে, চেকপোস্ট এলাকায় নজরদারি বাড়ানো হয়। এসময় ভারতে যাওয়ার উদ্দেশ্যে ৩ বাংলাদেশি পাসপোর্ট যাত্রী বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনে প্রবেশ করে। ইমিগ্রেশন অভ্যন্তরে তাদের চলাফেরা এবং গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের আটক করে তাদেরকে  জিজ্ঞাসাবাদ করে। কিন্তু প্রথমে তারা অস্বীকার করে। পরে স্বীকার করলে, তাদের স্বীকারোক্তি মোতাবেক মেডিসিন সেবন করিয়ে তাদের পায়ু পথ থেকে ২০ পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়।
আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এ কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..