× Banner
সর্বশেষ
সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

পার্বত্য অঞ্চলে বিদেশি পর্যটকদের ভ্রমণে অবারিত সুযোগ সৃষ্টি হবে – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

ACP
হালনাগাদ: সোমবার, ১১ মে, ২০২৬
বিদেশি পর্যটকদের আকৃষ্ট

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, দেশের পার্বত্য অঞ্চল পর্যটনের এক অপার সম্ভাবনাময় ক্ষেত্র। এখানে শুধু দেশি পর্যটক নয়, বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করছে। বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতসহ তাদের অবাধ ভ্রমণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর মাধ্যমে এ অঞ্চলে বিদেশি পর্যটকদের ভ্রমণে অবারিত সুযোগ সৃষ্টি হবে।

গতরাতে রাঙ্গামাটিতে রিসোর্ট ওনার্স এসোসিয়েশন আয়োজিত পার্বত্য চট্টগ্রামে পর্যটন খাতের উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

দীপেন দেওয়ান আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে বিদেশি পর্যটকদের আগমন বাড়লে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি স্থানীয় পর্যায়ে বেকারত্ব দূর হবে এবং মানুষের আর্থিক স্বচ্ছলতা আসবে। বিদেশি পর্যটকদের ভ্রমণে কিছু প্রশাসনিক প্রতিবন্ধকতা রয়েছে উল্লেখ করে তিনি জানান, এসব সমস্যা নিরসনে সরকারের উচ্চ মহলে আলোচনা চলছে।

পাহাড়ে পর্যটকদের নিরাপত্তা নিয়ে অপপ্রচার প্রসঙ্গে মন্ত্রী বলেন, নিরাপত্তা নিয়ে জনমনে কিছু শঙ্কা ও অপপ্রচার ছড়ানো হয়, যার কারণে বিদেশি পর্যটকরা ভ্রমণে দ্বিধাবোধ করেন। আমাদের সকলকে মিলে এই ভয় দেখানোর সংস্কৃতি বন্ধ করতে হবে। তবেই মানুষ স্বতঃস্ফূর্তভাবে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবে। এ ক্ষেত্রে গণমাধ্যমকে নেতিবাচক ধারণা দূর করে ইতিবাচক প্রচারে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।

কাপ্তাই লেক প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিশাল জলরাশির কাপ্তাই লেক আমাদের এক সম্পদ। এই লেককে কেন্দ্র করে পর্যটন শিল্পের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের পরিকল্পনা সরকারের রয়েছে।

রিসোর্ট ওনার্স এসোসিয়েশন রাঙ্গামাটির সভাপতি তনয় দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ললিত চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক সুমেত চাকমা, জেলা বিএনপি নেতা সুভাষ চাকমা, সদস্য বাপ্পী তঞ্চঙ্গ্যাসহ স্থানীয় নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..