× Banner
সর্বশেষ
রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকার যথেষ্ট সক্ষম – স্বাস্থ্যমন্ত্রী শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান অর্থ আত্মসাৎ ও জাল চেক মামলায় বিএনপি নেতা বাবলু ও স্ত্রী কারাগারে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব বাংলাদেশ সরকারকে ৬ লাখ যক্ষ্মার কিট ও শিশুদের জন্য ওষুধ দিলো যুক্তরাষ্ট্র চট্টগ্রামের জলাবদ্ধতা আগামী ডিসেম্বরের মধ্যেই কমে আসবে – প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় ‘নতুন কুঁড়ি’ খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না – প্রধানমন্ত্রী

অপরাধ অনুসারেই বিচার হবে পাপিয়ার -সেতুমন্ত্রী

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেস্কঃ সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অপরাধী যে দলেরই হোক, অপরাধ করে কেউ পার পাবে না। অপরাধ অনুসারেই শামিমা নূর পাপিয়ার বিচার হবে।

আজ সচিবালয়ে নিজ দপ্তরে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের। পাপিয়ার গ্রেফতারের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, অপরাধ অনুযায়ী অপরাধী শাস্তি পাবে। সরকার দলের হোক কিংবা বাইরের হোক- কোনো অপরাধীকে পার পেয়ে যেতে দেয়নি। সব অপরাধীকেই বিচারের আওতায় আনা হয়েছে। পাপিয়ার পরিচয় যেটাই হোক, অপরাধী হিসেবে এবং অপরাধ অনুযায়ী বিচার হবে।

পাপিয়ার পেছনে যারা আছেন, তাদের খুঁজে বের করা হবে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অপরাধের বিচার করতে গেলে তো পেছনের লোক খোঁজা হয়, হবে না কেন? তারা সামনে আসবে না, এটা মনে করার তো কোনো কারণ নেই। আমাদের সরকারের আমলে এ ধরনের বিচার প্রক্রিয়া চলেছে। বিষয়টি যখন আদালতে যাবে, তখন তো সবকিছুই আসবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বর্তমান সরকারের আমলে আইনশৃঙ্খলা বাহিনী অপরাধের জন্য অপরাধীদেরকে গ্রেফতার করছে এবং শাস্তি দিচ্ছে। এ ব্যাপারে সরকারের সায় এবং জিরো টলারেন্স নীতি রয়েছে বলেই আজকে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীকে সেই স্বাধীনতা দেওয়া হয়েছে। অপরাধ-অন্যায় যারাই করবে, তাদের যেটাই পরিচয় হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..