× Banner
সর্বশেষ
সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা

পাটকেলঘাটায় মিটার রিডার ও ম্যাসেঞ্জার কর্মচারীদের অবৈধ ছাটায়ের প্রতিবাদে অবস্থান ধর্মঘট পালিত

admin
হালনাগাদ: বুধবার, ১৯ অক্টোবর, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধি ॥  ‘‘শেখ হাসিনার উদ্যোগে, ঘরে ঘরে বিদ্যুৎ, অন্ন চাই, বস্ত্র চাই, চাকুরীতে পূনর্বহাল চাই’’- শ্লোগানে সারা দেশের ন্যায় দুই দিন ব্যাপী পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে পাটকেলঘাটার সাতক্ষীরা পল্লীবিদ্যুৎ সমিতির সদর দপ্তর প্রাঙ্গণে অবৈধ ছাটাই বন্ধ এবং চাকুরী স্থায়ী করণের দাবিতে অবস্থান ধর্মঘট পালিত হয়েছে।

বুধবার সকাল ৯ টায় পবিসের ভেতর শান্তিপুর্ণ অবস্থান ধর্ম কর্মসূচীতে সমিতির কর্তব্যরত কর্মকর্তাবৃন্দের বাধার মুখে প্রধান গেটের সামনে মাথায় কাফনের কাপড় বেধে অবস্থান নেয়। মিটার রিডার ও ম্যাসেঞ্জার কর্মচারীলীগ’র আয়োজনে পবিসের খুলনা বিভাগীয় সিনিয়র সহ-সভাপতি আতিয়ার রহমানের নেতৃত্বে অবস্থান ধর্মঘট অনুষ্ঠানে তালা উপজেলা আ’লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম তাদের ন্যায্য ও যুক্তিসংগত দাবি উল্লেখ করে পাশে থাকার আহবান জানান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মিটার রিডার রবিউল ইসলাম, পলাশ বিশ্বাস প্রমুখ।

বক্তারা বলেন, কোনো প্রকার ঘোষণা ছাড়াই একেবারে অযৈাক্তিক, অমানবিকভাবে সারাদেশে ম্যাসেঞ্জার ও মিটার রিডার কর্মচারীদের একযোগে ছাটাই করা হচ্ছে। চুক্তিভিত্তিক হলেও ৫৫ বছর বয়স পর্যন্ত আমাদের চাকুরীর সুযোগ রয়েছে। অথচ একটি কুচক্রীমহলের কুপরামর্শে এ পর্যন্ত এখানে ২০ জনকে ছাটাই করা হয়েছে এবং পর্যায়ক্রমে তা করা হবে। এ অবস্থা চলতে থাকলে আমাদের রুটি রুজির উপর আঘাত পড়বে এবং রাস্তায় এসে দাড়ানো ছাড়া কোনো উপায় থাকবে না।


এ ক্যটাগরির আরো খবর..