পাচারের সময় চার লাখ টাকাসহ যুবক আটক

মোঃমাসুদুর রহমান শেখ,শার্শা বেনাপোল প্রতিনিধি:- ভারতে পাচারের সময়ে চার লাখ বাংলাদেশি টাকাসহ মোঃ ফিরোজ মাহমুদ (২০) নামে এক যুবককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পুটখালী মসজিদ বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মোঃ ফিরোজ মাহমুদ যশোরের শার্শা উপজেলার পুটখালী উত্তরপাড়া এলাকার আব্দুল লতিফের ছেলে। বিজিবি সদস্যরা তার কাছ থেকে একটি পালসার ব্রান্ডের মোটরসাইকেলও জব্দ করেন।

খুলনা ২১ বিজিবি পুটখালী ক্যাম্পের নায়েক সুবেদার আবুল হোসেন জানান, তাদের কাছে খবর ছিল, ফিরোজ মাহমুদ হুন্ডির টাকা ভারতে পাচার করবেন। এসময়ে পুটখালী মসজিদবাড়ি পোস্টে তার মোটরসাইকেলের গতিরোধ করা হয়। পরে তার দেহ তল্লাশি করে চার লাখ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা টাকাসহ মোঃ ফিরোজ মাহমুদের নামে অর্থপাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে বলেও

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।