টিলাগাঁওয়ে ফ্রেন্ডস্ সোসাইটি মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্টিত

নয়ন লাল দেব, মৌলভীবাজার প্রতিনিধিঃ  মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁওয়ে সামাজিক সংঘঠন ফ্রেন্ডস্ সোসাইটির আয়োজনে আন্তঃইউনিয়ন প্রাথমিক মেধাবৃত্তি ২০১৭ এর পরিক্ষা অনুষ্টিত হয়েছে।
আজ ২১ জুলাই শুক্রবার স্থানীয় টিলাগাঁও এ এন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্টিত উক্ত মেধাবৃত্তি পরিক্ষায় টিলাগাঁও ইউনিয়নের ১৭ টি সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর প্রায় অর্ধশতাধিক মেধাবী ছাত্র-ছাত্রী অংশগ্রহন করেন।
উক্ত পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন টিলাগাঁও এ এন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ শামীম আহমদ, পরিচালনা কমিটির সদস্য মোঃ আব্দুল খালেদ আশিক ও সংবাদকর্মী নয়ন লাল দেব। কক্ষ পরিদর্শকের দ্বায়িত্ব পালন করেন শিক্ষক কালিদাশ সরকার।
এছাড়া এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আয়োজক সংঘঠনের সভাপতি সৈয়দ সালমান আহমদ, সাধারণ সম্পাদক মোঃ রাহিম আহমদ, সাংঘঠনিক সম্পাদক মোঃ সলাম আহমদ, সদস্য মোঃ কদর আলী, নীল মনি ধর,মোঃ কামরুজ্জামান রায়হান, মোঃ সাহিদুল ইসলাম, সৈয়দ কামরুল ইসলাম, মোঃ কামরান হোসেন সহ সকল সদস্য,  বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অবিভাবক বৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।