ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের তিন সহ-সভাপতির পদত্যাগ

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের মূল্যায়ন না থাকার অভিযোগ এনে তিন সহ-সভাপতি পদত্যাগ করেছেন।

পদত্যাগীরা হলোন:- ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের ১নং সহ সভাপতি কোরবান আলী সরকার, ৩নং সহ সভাপতি মনিরুজ্জামান মানিক ও ৮নং সহ সভাপতি তুর্য সুমন।

সোমবার সকালে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে পদত্যাগপত্র জমা দেয়া হয়।

সহ-সভাপতি কোরবান আলী সরকার বলেন, যে সংগঠনে আমাদের কোনো মূল্যায়ন নেই, সেখানে থেকে লাভ কী। তাই স্বেচ্ছায় পদত্যাগ করেছি।

সহ সভাপতি মনিরুজ্জামান মানিক ও তুর্য সুমন বলেন, সভাপতি-সাধারণ সম্পাদক নিজের ইচ্ছামত পরিচালনা করা হচ্ছে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ। এখানে কোন মূল্যায়ন করা হয়না। তাই বাধ্য হয়ে তাঁরা পদত্যাগ করেছেন।

এ ব্যাপারে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক বলেন, আমরা তাদের পদত্যাগের কাগজ পেয়েছি। আলোচনা করে পদত্যাগ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।