× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৯

admin
হালনাগাদ: সোমবার, ২৮ মার্চ, ২০১৬

পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরের একটি গণউদ্যানে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়ে দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অন্তত ২৫০ জন। আহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

সোমবার (২৮ মার্চ) দেশটির হাসপাতাল সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

এর আগে রোববার (২৭ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশান-ই-ইকবাল উদ্যানে ওই আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। ‍

এদিকে এক বিবৃতিতে ঘটনার দায় স্বীকার করেছে পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই তালেবান জামাতুল আহরার।

পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ইকবালের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম ডন জানায়, ‘আত্মঘাতী’ বিস্ফোরণ স্থানটি একটি শিশু উদ্যান।

মোহাম্মদ উসমান নামে অপর এক কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে আত্মঘাতী হামলাকারীর বিচ্ছিন্ন মস্তক উদ্ধার করা হয়েছে।

ঘটনার বিষয়ে ওই উদ্যানের নিরাপত্তা ব্যবস্থাকে দায়ী করেছেন দেশটির নাগরিকরা। আর প্রতক্ষ্যদর্শীরা জানান, গুলশান-ই-ইকবাল উদ্যানের আশপাশে কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিলো না।

এ ঘটনায় পাঞ্জাব সরকার তিনদিনের শোক প্রস্তাব জানিয়েছে।

 

 


এ ক্যটাগরির আরো খবর..