× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

পাকিস্তান দল সরকারের সবুজ সংকেত পেল

admin
হালনাগাদ: শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬

ক্রীড়া ডেস্ক: দুদেশের ক্রিকেটকেও প্রভাবিত করে ভারত ও পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক বৈরী সম্পর্ক।

নিরাপত্তার কথা বলে ভারতে অনুষ্ঠেয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আইসিসির কাছে আপত্তি জানিয়েছিল পাকিস্তান। কিন্তু আইসিসি তাদের কোনো আবেদনে সাড়া না দেওয়ায় মত পাল্টিয়েছে তারা।

ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নিজ দেশের সরকারের কাছ থেকে ‘সবুজ সংকেত’ পেয়েছে পাকিস্তান ক্রিকেট দল।

বিশ্বকাপে বারবার নিরাপত্তার কথা তুললেও আয়োজক ভারত কঠোর নিরাপত্তার আশ্বাস দিয়েছে পাকিস্তানকে। তাই দেশটির সরকার আাফ্রিদি-হাফিজদের ভারত সফরের অনুমতি দিয়েছে।

আগামী ৮ মার্চ থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসর। ওই আসরে অংশগ্রহণ নিয়ে পিসিবি সভাপতি শাহরিয়ার খান জিও নিউজকে বলেন, ‘বিশ্বকাপে অংশ না নিলে বড় ধরনের আর্থিক জরিমানা গুনতে হবে পিসিবিকে। বিশ্বকাপে অংশগ্রহণের জন্য আইসিসি থেকে কোন রকম চাপ সৃষ্টি হয়নি। আমি পাকিস্তানের সরকারের প্রতি কৃতজ্ঞ যে তারা ভারত সফরে আমাদের সবুজ সংকেত দিয়েছে। তবে বিশ্বকাপ চলাকালীন আমরা আইসিসির কাছে আমাদের ক্রিকেটার ও সমর্থকদের সর্বোচ্চ নিরাপত্তা দাবী করবো।’

বিশ্বকাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান আগামী ১৯ মার্চ ধর্মশালায় মুখোমুখি হবে। ১৬ মার্চ  ইডেন গার্ডেনে প্রথম ম্যাচ দিয়ে পাকিস্তানের বিশ্বকাপ অভিযান শুরু হবে। বিশ্বকাপের ওই লড়াইয়ের আগে আর একবার ভারত-পাকিস্তানের ক্রিকেটযুদ্ধ উপভোগ করতে পারবে ক্রিকেটপ্রেমীরা।

শনিবার বাংলাদেশে চলমান এশিয়া কাপের ম্যাচে একে অপরের মুখোমুখি হচ্ছে উপমহাদেশের এই দুই ক্রিকেট পরাশক্তি দল।


এ ক্যটাগরির আরো খবর..