× Banner
সর্বশেষ
পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

পাইকগাছায় স্ত্রীকে হত্যার পর শালিকাকে ধর্ষণের অভিযোগ: দুলাভাই আটক

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Shali-was-raped.jpg

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় শালিকাকে শ্বশুর বাড়ী পৌছে দেয়ার নাম করে মাইক্রোবাসে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষন করার অভিযোগে দুলাভাইকে আটক করেছে পুলিশ। ধর্ষনের ঘটনাটি মোবাইলে ভিডিও ধারন করে ব্লাক মেইল করছে বলে মেয়ের পিতা রফিকুল ইসলাম অভিযোগে উল্লেখ করেছে। এদিকে গত ১৮ জানুয়ারী পরিকল্পিত ভাবে স্ত্রীকে হত্যা করে। যা পুকুরে ফেলে দিয়ে ডুবে মরছে বলে প্রচার করে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ হয়েছে।

অভিযোগে জানা যায়,উপজেলার কালুয়া গ্রামের কামরুল ইসলাম সরদারের ছেলে মশিউর রহমানের সাথে একই এলাকার রফিকুলের মেয়ে রোকাইয়া ছিদ্দিকা রানীমার সাথে ৭ বছর আগে বিয়ে হয়। সংসার জীবনে তাদের সংসারে ৪ বছরের একটা ছেলে আছে। সংসারে তাদের মধ্যে প্রায় বিরোধ লেগে থাকতো বলে রানীমার পিতা রফিকুল ইসলাম জানায়। ঘটনার তারিখটা ছিল ১৮ জানুয়ারী ২০২১।

রাত আনুমানিক ২ টার দিকে স্বামী মশিয়ার স্ত্রী রানীমাকে নিয়ে প্রকৃতির ডাকে বাইরে যায়। রফিকুল যায় বাথরমে ও রানীমা ওজু করতে নামে পুকুরে। কিছুক্ষণ পরে রফিকুল বাইরে এসে দেখে তার স্ত্রী পুকুরে ভাসছে। চীৎকার করে লোকজন জড়ো করে। এমনকি এভাবেই ধামাচাপা পড়তে থাকে মুল কাহিনী। বড় মেয়ে মারা যাওয়ায় শোকাহত বাবার বাড়ীতে ছোট মেয়ে শ্বশুর বাড়ী েেথ্ক প্রায় বেড়াতে আসে।

ঘটনার দিন ১১এপ্রিল মশিউর শালিকাকে বাড়ীতে পৌছে দেয়ার কথা বলে ইজি বাইকে উপজেলার কৈয়াসিটিবুনিয়ায় নামে।সেখান থেকে মাইক্রো যোগে কাটাবুনিয়া নামক স্থানে নিয়ে ধর্ষন করে বলে ধর্ষিতার পিতা বাদী হয়ে থানায় অভিযোগ করে।এসআই শহীদ বৃহস্পতিবার(গতকাল) দুপুরে তাকে নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করেছেন। এদিকে এঘটনার পর সাতক্ষীরা জেলার আশাশুনি থানার গোয়াল ডাংগা গ্রামের রেফাত গাজী স্ত্রীকে বুধবার তালাক পাঠিয়েছে বলে স্ত্রী জানায়। ওসি (তদন্ত) মোল্যা খালিদ হোসেন জানান, ঘটনাটি দুঃখ জনক।আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। যথাযথ আইনে প্রক্রিয়ায় ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..