× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

পাইকগাছায় সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৩৮তম জন্মবার্ষিকী পালিত

admin
হালনাগাদ: সোমবার, ৪ নভেম্বর, ২০১৯

ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।।  পাইকগাছায় সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৩৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।দিবস টি নানা কর্মসুচির মধ্যে দিয়ে পালিত হয়েছে। কর্মসুচির মধ্যে ছিল সাহিত্যিকের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা, সম্মাননা, পুরস্কার ও বই বিতরন, কবিতা আবৃতি ও সাংস্কৃতি অনুষ্ঠান।

সকাল ১১টায় নতুন বাজার চত্তরে কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের উদ্যোগে আলচনা সভায় প্রধান অতিথি ছিলেন,খুলনা দৌলতপুর সরকারি ব্রজলাল কলেজের সহযোগী অধ্যাপক শংকর কুমার মল্লিক। কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান এর সভাপতিত্বের বিশেষ অতিথি ছিলেন,গদাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান,পাইকগাছা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক দীপংকর সাহা, লেখক ও কবি সোহার্দ্য সিরাজ, পরিবারের সদস্য কাজী জামানউল্লাহ, সাংবাদিক সুমন্ত চক্রবর্ত্রী।

শিক্ষক শিব শংকর রায়ের উপস্থাপনায় বক্তব্য রাখেন,প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক মহানন্দ অধিকারী মিন্টু,প্যানেল চেয়ারম্যন-২ জগন্নাথ দেবনাথ ব্রততী রায় প্রতিবন্ধি ট্রাস্টের প্রতিষ্ঠাতা প্রজিৎ কুমার রায়, লেখক ও কবি সুদয় কুমার মন্ডল, প্রদ্যুত ঘোষ, অশোক কুমার ঘোষ,আ: সবুর আল-আমিন, রিপন আহম্মেদ নূরআলী মোড়ল, মো: কওছার আলী,এম এ বারিক,শিক্ষক মাছুম বিল্লাহ, শিক্ষার্থী তনুজা খানম, সুমাইয়া সুলতানা।
আবৃতি করেন নাজিয়া ফেরদৌসী,রাবেয়া আক্তার মলি,মাহমুদুল হাসান নাহিদ।

অনুষ্ঠানে সমকালীন বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখায় শংকর কুমার মল্লিক ও জি এম এমদাদ কে কাজী ইমদাদুল হক সাহিত্য সম্মাননা প্রদান করা হয়েছে। মাধ্যমিক স্কুল পর্যায়ে কাজী ইমদাদুল হকের জীবনী রচনা প্রতিযোগিতায় ১৩ জন ছাত্র ছাত্রী কে পুরস্কার প্রদান করা হযেছে।

অনুষ্ঠানে বক্তারা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃতি ব্যক্তি ও সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের জন্মজয়ন্তী জাতীয়ভাবে পালন ও পাঠ্যপুস্তকে তার জীবনী এবং “আব্দুল্লাহ” উপন্যাস পুনরায় অন্তর্ভূক্ত করার দাবী জানান।


এ ক্যটাগরির আরো খবর..