পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় পাইকগাছার নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষে এক মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে সাংবাদিক প্রকাশ ঘোষ বিধানকে সভাপতি ও মাধুরী রাণী সাধুকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি নলিনী কান্ত সানা, মহাদেব সাধু, সহ-সম্পাদক নিহার রঞ্জন ভদ্র, কোষাধ্য পঞ্চানন সানা, সাংগঠনিক সম্পাদক জি.এম এমদাদ, দপ্তর সম্পাদক রোজী সিদ্দিকী, সাংস্কৃতিক সম্পাদক জয়শ্রী রায়, নির্বাহী সদস্য মনিরুল ইসলাম সিদ্দিকী (ফিরোজ), অঞ্জলী রানী শীল, ফারজানা আক্তার ময়না ও নিশিত রঞ্জন মিস্ত্রী।