পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় সরকারি খাঁস জমি ও জলমহাল প্রাপ্ত সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
মানুষের জন্য সহায়তায় ও উত্তরণ অপরাজেয় প্রকল্পের উদ্যোগ বৃহস্পতিবার সকালে উত্তরণ পাইকগাছা কেন্দ্রে উপজেলা ভূমি কমিটির সভাপতি অধ্যাপক জিএম আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভূমি কমিটির সাংগঠনিক সম্পাদক প্রভাষক ময়নুল ইসলাম, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, উত্তরণের এপিসি সেলিম আক্তার স্বপন, এরিয়া ম্যানেজার আবুল কালাম আজাদ ও কেন্দ্র ব্যবস্থাপক লোকমান হাকিম।
বক্তব্য রাখেন মৎস্যজীবী সমিতির সভাপতি মনোরঞ্জন রায়, সাধারণ সম্পাদক ইন্দ্রোজিত রায়, সুমিত্রা রায় ও সাগরিকা রায়। অনুষ্ঠানে দেবদুয়ার, শাহপাড়া, কৃষ্ণনগর, মৎস্যজীবী সমবায় সমিতির ৩২ জন সদস্যকে আর্থিক সহায়তা হিসাবে নগদ ৩২ হাজার টাকা প্রদান করা হয়।