× Banner
সর্বশেষ
জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬

ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা

পাইকগাছায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১৩ মে, ২০২৩
pakhi dibos

পাইকগাছায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত হয়েছে।

১৩ মে শনিবার সকাল ১১ টায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস উপলক্ষে পরিবেশবাদী সংগঠন বনবিবির উদ্যেগে নতুন বাজারস্থ কার্যালয়ে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন,সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, এ্যাড. শফিকুল ইসলাম কচি। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, নতুন বাজার ব্যবসাহী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ,শাজাহান আলী। বক্তৃতা করেন,কবি রোজী সিদ্দিকী, গৌতম ভদ্র, হাসনা খাতুন সুমাইয়া,শাহিনুর রহমান, দিবাশিষ সাধু প্রমুখ।

পাখির আবাসস্থলকে নিরাপদ রাখা ও বিচরণস্থল সংরক্ষণের আহ্বান জানিয়ে প্রতিবছর সারা বিশ্বে দিবসটি পালন করা হয়। পাখি সম্পর্কে বিশ্বজুড়ে সচেতনতা বাড়াতে ২০০৬ সাল থেকে পরিযায়ী পাখি দিবসটি পালন শুরু হয়েছে। প্রতি বছর মে ও অক্টোবর মাসের দ্বিতীয় শনিবার বিশ্ব পাখি দিবস পালিত হয়।

অনুস্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে ব্যাপকভাবে বৃক্ষ নিধন ও শিল্প-কলকারখানা বৃদ্ধি পাওয়ার ফলে পাখিদের আবাসস্থল প্রায় ধ্বংসের মুখে পরিণত হয়েছে।তাই পৃথিবীর ভারসাম্য রক্ষায় পাখি সংরক্ষণ করা একান্ত প্রয়োজন।অনুষ্ঠান শেষে পাখির বাসার জন্য এলাকার বিভিন্ন গাছে মাটির পাত্র, কাঠ ও টিনের তৈরি বাসা গাছে বেধে দেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..