× Banner
সর্বশেষ
আজ ১৭ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১৭ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশের এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করল ইইউ ও জি-৭৭ জাতিসংঘে অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় প্রতিবন্ধী ধর্ষণের ঘটনায় থানায় মামলা ; আটক- ১

Dutta
হালনাগাদ: বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
প্রতিবন্ধী ধর্ষণের ঘটনায় থানায় মামলা

পাইকগাছায় শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক  সোহরাবকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে, মামলা নং-২১।

মামলা সূত্রে জানা গেছে, পাইকগাছা উপজেলা গদাইপুর ইউনিয়নে মেলেক পুরাইকাটি গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে মিন্টু গোলদার যশোর ইট ভাটায় কাজ করেন এবং সেখানেই থাকেন। তার  শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে সাদিয়া (১৭ ) কে তার দাদি রোকেয়া বেগম এর কাছে রেখে যান। দাদি রোকেয়া বেগম পুরাইকাটি গ্রামের একটি ভাটায় প্রতিদিন সকাল ৬ টায় কাজে যাওয়ার আগে শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী পুতনী সাদিয়া বেঁধে রেখে যান। কাজ শেষে বাড়ি ফেরেন বিকাল ৫টার দিকে।

 ২৭ শে ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে সাদিয়া ঘুমিয়ে থাকায় তাহাকে না বেঁধে দাদি রোকেয়া কাজে চলে যায়। রোকেয়া বেগম দুপুরের দিকে লোকমুখে জানতে পারেন পুতনী সাদিয়া কে হিতামপুর গ্রামের মোঃ শহিদুল ইসলাম গাজীর ছেলে সোহরাব হোসেন ধর্ষণ করেছে।

খবর শুনে দ্রুত বাড়িতে এসে পুতনী সাদিয়া কে এলোমেলো অবস্থায় দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ করলে সে ধর্ষিত হয়েছে মর্মে ইসারা ইঙ্গিতে প্রকাশ করেন। এসময়ে রোকেয়া পুতনী সাদিয়া কে নিয়ে ঘটনাস্থলে গেলে সে ইশারা ইঙ্গিতে সোহরাব হোসেন কে সনাক্ত করেন। এছাড়াও রোকেয়া আশেপাশে লোকের কাছে জানতে পারেন পুতনী শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী সাদিয়া ঘুম থেকে উঠে দাদি রোকেয়া কে না পেয়ে হাটতে হাটতে গদাইপুর টেকনিক্যাল স্কুল ও কলেজের পাশে মাঠের কাছে গেলে বেলা ১২ টার দিকে সাদিয়াকে কৌশলে সোহবার তার বাড়িতে নিয়ে জোর পূর্বক ধর্ষন করে। এসময়ে সাদিয়ার ডাক চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে আসলে সোহরাব পালিয়ে যায়।

এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ আল-আমিন বলেন,  ধর্ষক সোহরাব হোসেন মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে আটক করতে সক্ষম হয়েছি।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন, সোহরাব হোসেনের নামে নারী-শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। বুধবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..