× Banner
সর্বশেষ
সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

পাইকগাছায় পূর্বের দামেই বিক্রয় হচ্ছে ডিজেল-কেরোসিন

admin
হালনাগাদ: সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় জ্বালানী তেলের দাম কমানোর প্রভাব পড়েনি খুঁচরা বিক্রির দোকান গুলোতে। বিশেষ করে বিক্রেতারা এখনো পর্যন্ত ডিজেল ও কেরোসিন বিক্রয় করছে পূর্বের ৬৮ টাকা মূল্যে। এতে হয়রানী ও ক্ষতিগ্রস্থ হচ্ছে সাধারণ ভোক্তারা।

উল্লেখ্য গত রোববার সরকার জ্বালানী তেলের দাম কমানোর ঘোষণা দেয়। জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয় প্রজ্ঞাপনের মাধ্যমে অকটেন ও প্রেট্রল প্রতি লিটারে ১০ টাকা এবং ডিজেল ও কেরোসিন প্রতি লিটারে ৩ টাকা করে কমানোর ঘোষণা দেয়। যা রোববার মধ্যরাত থেকে কার্যকর করার কথা বলা হয়।

এদিকে সোমবার সকালে পৌর সদর সহ উপজেলার বিভিন্ন স্থানে জ্বালানী তেল বিক্রয়ের দোকানগুলো ঘুরে দেখা যায় বেশিরভাগ বিক্রেতারা ডিজেল ও কেরোসিন এখনো পর্যন্ত পূর্বের ৬৮টাকা দরে বিক্রয় করছে। অথচ জ্বালানীী মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী ডিজেল ও কেরোসিন ৬৫ টাকা দরে বিক্রয়ের কথা বলা হয়েছে।

এ প্রসঙ্গে পৌরসদরের মিতালী স্টোরের স্বত্তাধিকারী উত্তম সাধু জানান, দোকানে এখনো পূর্বের দামে কেনা মজুদকৃত জ্বালানী তেল রয়েগেছে, যার কারণে পূর্বের থেকে যাওয়া তেল পূর্বের দামেই বিক্রি করছি। এব্যাপারে জ্বালানী তেল বিক্রয়ের দোকান গুলো মনিটরিং সহ বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।


এ ক্যটাগরির আরো খবর..