পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় আলহেরা ইসলামী প্রি-ক্যাডেট একাডেমী, রাড়–লী পশ্চিমপাড়া বায়তুল হামদ জামে মসজিদ, আলহেরা নূরানী হিফজ মাদরাসা ও এতিমখানার দ্বিতীয় সদস্য সম্মেলন হিফযুল কুরআন, ক্বিরাত ও ইসলামী সংগীত প্রতিযোগীতা, জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল- ২০১৬ অনুষ্ঠিত হয়েছে।
রাড়–লী পশ্চিমপাড়া বায়তুল হামদ জামে মসজিদ চত্ত্বরে বৃহস্পতিবার সকালে রাড়–লী ইউনিয়নের ২০১৬ সালের এসএসসি/দাখিল, জিপিএ-৫ প্রাপ্ত ১৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। এরপর বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে হিফযুল কুরআন, ক্বিরাত ও ইসলামী সংগীত বিষয়ের উপর প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। দুপুরে বিশিষ্ট ওলামায়ে কেরামগণ বয়ান পেস করেন। এরপর বিকালে বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ী ১৮ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সবশেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আলহেরা ইসলামী প্রি-ক্যাডেট একাডেমী, রাড়–লী পশ্চিমপাড়া বায়তুল হামদ জামে মসজিদ, আলহেরা নূরানী হিফজ মাদরাসা ও এতিমখানার সভাপতি ও শিশু বিশেষজ্ঞ ডাঃ মুহাম্মদ কওসার আলী গাজীর সভাপতিত্বে সমগ্র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, রাড়–লী ক্যাম্প পুলিশের ইনচার্জ নূরুল ইসলাম, কমলাপুর মাদরাসার মুহতামিম আলহাজ্ব মাওঃ আকবার হোসাইন, আলহাজ্ব হাফেজ মাওঃ আতাউর রহমান, ধুলিহর মাদরাসার সহকারী অধ্যাপক আবু বক্কর সিদ্দিক। বক্তব্য রাখেন হাফেজ জাহিদুল ইসলাম, মোঃ শহীদুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান ও ক্বারী কামাল হোসেন সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক মোঃ আজিজুর রহমান।