× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

পাইকগাছায় গড়েরডাঙ্গায় ভূমিহীনের বসত ঘর ভাংচুর

Kishori
হালনাগাদ: রবিবার, ৪ অক্টোবর, ২০২০
ভূমিহীনের বসত ঘর ভাংচুর

পাইকগাছা প্রতিনিধি।।  পাইকগাছায় চাঁদখালীর গড়েরডাঙ্গায় ভূমিহীন পরিবারের একমাত্র বসত ঘর ভেঙ্গে দেওয়ায় মানবেতর জীবন যাপন করছে পরিবারটি।

জানা যায়, উপজেলার চাঁদখালী ইউনিয়নের গড়েরডাঙ্গায় ৩ বিঘা জমি ডিসিআর নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করছে আব্দুর রহিম। আব্দুর রহিম জানান, দীর্ঘদিন ধরে ডিসিআর মুলে জমি নিয়ে ৭ সদস্যের পরিবার নিয়ে একটি ঘর তৈরী করে বসবাসের পাশাপাশি সেখানে চায়ের দোকান বিক্রি করে আসছি।

স্থানীয় কতিপয় দুষ্টচক্র প্রশাসনকে মিথ্যা তথ্য দিয়ে তাদেরকে একমাত্র আশ্রয়স্থলটি ভেঙ্গে দিয়েছে। বর্তমানে আব্দুর রহিমের পরিবারটি মানবেতর জীবন যাপন করছে।

এ ব্যাপারে আব্দুর রহিমের ছেলে আনিছ জানান, কিছু গাঁজাখোর চোর ডাকাতদের তাদের দোকানে আড্ডা দিতে না দেয়ায় চক্রান্ত করে আমাদের ঘরটি ভেঙ্গে দিয়েছে।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম জানান, উক্ত ঘরটি সরকারি জায়গায় হওয়ায় অভিযোগের প্রেক্ষিতে ভেঙ্গে দেয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..