× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

পাইকগাছায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস- ২০১৬ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা  পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাকের সভাপতিত্বে “অতীতকে জানবো, আগামীকে গড়ব” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ নাজমুল হক, ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, গাজী জুনায়েদুর রহমান, অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, সরদার মোহাম্মদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্যাক্টর রণজিৎ কুমার মিস্ত্রী, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার। প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন প্রাক্তন উপাধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, সহকারী শিক্ষা অফিসার শোভা রায়, মিজানুর রহমান, প্রধান শিক্ষক সেলিনা পারভীন, শিক্ষক ইমরুল ইসলাম, প্রদীপ শীল, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, মাওঃ অজিয়ার রহমান, শিক্ষার্থী আশিকা সুলতানা নীশি ও সুমাইয়া রহমান তিশা।


এ ক্যটাগরির আরো খবর..