× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় অবরোধের প্রভাব পড়েনি ; যাত্রী সংকটে দুরপাল্লার বাস

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
যাত্রী সংকটে দুরপাল্লার বাস

অবরোধের কোন প্রভাব পড়েনি পাইকগাছায়। অবরোধের প্রথম দিন মঙ্গলবার দিনভর বাস সহ অন্যান্য যানবাহন চলাচল করেছে। তবে যাত্রী সংকটের কারণে ছাড়তে পারেনি দূরপাল্লার কোন পরিবহন। এদিকে অবরোধে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলার গুরুত্বপূর্ণ স্থান সমূহে জোরদার করা হয় পুলিশি ব্যাবস্থা।
উল্লেখ্য ২৮ অক্টোবর ঢাকার সমাবেশ ও হরতাল পরবর্তী রাজনৈতিক কর্মসূচীর অংশ হিসেবে বিএনপি মঙ্গলবার থেকে টানা ৩ দিন সারাদেশে অবরোধ কর্মসূচী ঘোষণা করে। এদিকে অবরোধের প্রথম দিন মঙ্গলবার কোন প্রভাব পড়েনি অত্র এলাকায়। খুলনা বাস মালিক সমিতির স্থানীয় কমিটির সদস্য সচিব কাউন্সিলর আব্দুল গফফার মোড়ল জানান মঙ্গলবার সকাল থেকে দিনভর পাইকগাছা খুলনা ও কয়রা পাইকগাছা রুটে স্বাভাবিক বাস চলাচল করেছে। এসব রুটে বাস সহ অন্যান্য যানবাহন স্বাভাবিক চলাচল করলেও যাত্রী সংকটে পড়ে দূরপাল্লার বাস।
লিটন পরিবহনের ম্যানেজার শাহজাহান কবির জানান সারাদিন পরিবহন কাউন্টার খোলা ছিল তবে যাত্রী সংকটের কারণে কোন পরিবহন ছাড়া সম্ভব হয়নি। অবরোধে নাশকতা এড়াতে জিরোপয়েন্ট সহ উপজেলার গুরুত্বপূর্ণ স্থান সমূহে মোতায়েন করা হয় পুলিশ। প্রথম দিনের অবরোধে এলাকার কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে থানার ওসি রফিকুল ইসলাম জানান।


এ ক্যটাগরির আরো খবর..