× Banner
সর্বশেষ
সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা

পাইকগাছার লতায় চিংড়ি ঘেরের বাঁধ কর্তন সহ বাসা ভাংচুরের অভিযোগ

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Allegations-of-vandalism.jpg

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় চিংড়ি ঘেরের বাঁধ কেটে বাসা ভাংচুর সহ ক্ষয়-ক্ষতির অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

১১ ফ্রেরুয়ারী রাতে এ ঘটনাটি ঘটেছে উপজেলার লতা ইউপি’র পুটিমারীতে। এ ঘটনায় পুটিমারী গ্রামের অরুন মন্ডলের ছেলে সুদিপ্ত মন্ডল প্রতিপক্ষ শেখ কুদ্দুস ও মেহেদী হাসান সহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় এজাহার দাখিল করেছেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বলে জানাগেছে।

থানায় অভিযোগের বর্ননা দিয়ে সুদিপ্ত মন্ডল জানান, পুটিমারী মৌজার এস এ খতিয়ানের ১-১৬ টি দাগে ১৫ একর সরকারী সম্পত্তি ভিপি কেস নং-৬১৬ /৭৪-৭৫ সহ পৃথক ডিসিআর মূলে ৩ ব্যক্তি ঘের করে ভোগ দখল রয়েছি। যার বিগত ৭৪ সাল থেকে এ পর্যন্ত রাজস্ব দিয়ে ডিসিআর নেওয়ার পর বিদায়ী সহকারী কমিশনার ( ভূমি) মুহাঃ আরাফাতুল আলম ঘটনাস্থলে পৌছিয়ে ইজারাপ্রাপ্তদের দখলনামা বুঝিয়ে দিলে আমরা দখলে রয়েছি। ডিসিআর গ্রহনের পর থেকে বাদামতলার শেখ কুদ্দুস ও মেহেদী হাসান গংদের সাথে বিরোধ দেখা দেয়। সুদিপ্ত মন্ডল অভিযোগ করেন এ বিরোধের জের ধরে শেখ কদ্দুস গংরা বৃহস্পতিবার রাতে ১৫/২০ জন বহিরাগত লোক নিয়ে লাঠি-সোটা নিয়ে ও পটকা বাজি ফুটিয়ে ত্রাস সৃষ্টি করে ঘেরের বাঁধ কেটে বাসাবাড়ী ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে।

এ ঘটনায় সুদিপ্ত মন্ডল বাদী হয়ে শেখ কুদ্দুস, মেহেদী হাসান ও কাজী মুছার খায়রুল ইসলাম সহ অজ্ঞাত ১৫/২০ জনের বিরুদ্ধে থানায় এজাহার দাখিল করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কর্মকর্তা এসআই শহীদ জানান, পটকা ফুটিয়ে বাসা ভাংচুর ও ক্ষয়-ক্ষতির প্রাথমিক প্রমান মিলেছে।


এ ক্যটাগরির আরো খবর..