× Banner
সর্বশেষ
সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি

পাইকগাছার চাঁদখালীর মাছ বাজার স্থানান্তর নিয়ে মাছ ব্যবসায়ী ও ইউপি সদস্যদের পাল্টা-পাল্টি অভিযোগ

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ৭ মে, ২০২৩
paikgacha

পাইকগাছা’র চাঁদখালীর মাছ বাজার স্থানান্তর নিয়ে ইউনিয়ন পরিষদ ও মাছ ব্যবসায়ীদের মধ্যে বিরোধ সৃষ্ট হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম সরেজমিনে চাঁদখালী বাজার পরিদর্শন করেছেন।

রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে তিনি চাঁদখালী বাজারের বটতলা যেখানে মাছ ব্যবসা চলছে সেই স্থান ও মাংস বাজার ঘেষা স্থানান্তরিত মাছের চার্ন্নির স্থান পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন চাঁদখালীর সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক মনছুর আলী গাজী, প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ সরদার, ইউপি সদস্য মতলেব মালী, কাইয়ুম হেসেন, পরিষদ সচিব আব্বাস উদ্দীনসহ হাট ইজারাদার মহিউদ্দীন খানসহ বাজার ব্যবসায়ীরা। ইউএনও’র পরিদর্শন কালে মাছ ব্যবসায়ীরা দীর্ঘকালের মাছ বাজার বটতলায় ব্যবসা পরিচালনা করার পক্ষে অনড় ছিলেন। অন্যদিকে ইউপি সদস্যরা চার্ন্নিতে মাছ বিক্রির পক্ষে যুক্তি তুলে ধরেন।

জানাগেছে, মাছ ব্যবসায়ীরা গত ২৫ এপিল চাঁদখালীর মুরগীর হাট ঘেষা সরু-গলিতে দুগন্ধয় পরিবেশে ও ভাঙাচোরা রাস্তার উপর স্থানীয়সহ বিভিন্ন স্থানের ৬০/৭০ মাছ ব্যবসায়ীদের বসার জায়গা হয়না। হাটবারে ভীড়ে ঠাসা মানুষ চলাচল করতে পারেনা। এর ফলে তারা ক্ষতিগ্রস্থ হচ্ছে বলে উপজেলা নির্বাহী অফিসারের কাছে দরখস্ত বটতলায় মাছ বাজার স্থানান্তর করেন।

এদিকে বটতলায় মাছ বাজার স্থানান্তরের বিরুদ্ধে চাঁদখালী ইউনিয়ন পরিষদের সদস্যরা উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ চেয়ে ৩০ এপ্রিল পাল্টা দরখস্ত করেন। তারা যুক্তি দেখান ইউনিয়ন পরিষদের সম্মুখে বটতলায মাছের বাজার স্থানী হলে মানুষের চলাচল বিঘ্নিত হবে ও পরিবেশেরও ক্ষতি হবে। তবে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম দু’পক্ষের পাল্টা-পাল্টা দাবি ও অভিযোগ শুনে বটতলা ও চর্ন্নির বিকল্প হিসেবে বাজার ঘেষা চার্ন্নির পিছনে পাউবো’র রাস্তার নিচে সরকারী জায়গায় মাছ বাজার স্থাপনের পরিকল্পনা করছেন।


এ ক্যটাগরির আরো খবর..