× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)

পাইকগাছায় মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-৩ আহত-১

Dutta
হালনাগাদ: বুধবার, ৫ জুন, ২০২৪
মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি

খুলনার পাইকগাছার শিববাড়ী ব্রীজের অপর প্রান্ত শ্মরনখালী মোড়ে ( আলমতলা-কয়রা) সড়কে মুখোমুখি সংঘর্ষে দু’মোটরসাইল যাত্রি ও ভ্যান চালক নিহত ও এক কম্পিউটার শিক্ষার্থী আহত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে মোটরসাইকেল ও ভ্যনের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত ভ্যান চলক ইসমাইল গাজী( ৬২) চাঁদখালী ইউপি’র শাহাপাড়ার আনছার গাজীর ছেলে।
নিহত দু’মোটরসাইকেল যাত্রী রিয়াদ (২২) পৌরসভার ৬ ওয়ার্ডের আবিদুর রহমানের ছেলে ও মাহাবুর গাইন(২৫)  গড়ইখালীর হারুন গাইনের ছেলে।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পুরোপুরি  পরিচয় সনাক্তের চেষ্টা করছেন। আহত তৃষা আশাশুনির বড়দল গ্রামের আলালউদ্দীনের মেয়ে।
আহত তৃষার মা জানান,সকালে তার মেয়েসহ আরোও দু’জন মেয়ে শাহাপাড়া ব্রীজ মোড় হতে ভ্যানযোগে পাইকগাছায় কম্পিউটার প্রশিক্ষন নিতে বাড়ি থেকে রওনা হয়। দুর্ঘটনায় তৃষা আহত হলেও অন্য দু’শিক্ষার্থী অক্ষত আছে।
প্রত্যক্ষদর্শী মঞ্জুরুল নামে এক ভ্যানচালক  জানান,দ্রুত গতির মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটলে সবকিছু তছনছ হয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওসি মোঃ ওবায়দুর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  হতাহতদের পরিচয় সনাক্তের চেষ্টা করছেন।


এ ক্যটাগরির আরো খবর..