× Banner
সর্বশেষ
আজ ১ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬ই জুন মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ মান্দায় শিশু-শিক্ষার্থীদের সাথে যৌন হেনেস্তার অভিযোগ : প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রাইম ব্যাংক ও গ্যালিটোস বাংলাদেশ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর মধুখালীতে উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ এক ভারতীয় নাগরিক আটক জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা গড়তে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে পিকেএসএফের মতবিনিময় মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২১৩ কোটি টাকা দেওয়া হয়েছে

পাইকগাছা (খুলনা)  প্রতিনিধি

পাইকগাছায় আবাসনের দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ 

Dutta
হালনাগাদ: শুক্রবার, ১৪ জুন, ২০২৪
প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ 

পাইকগাছার বিভিন্ন আবাসনের দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে। উপজেলার  বাইসারাবাদ, বিল পরানমালী ও বোয়ালিয়া আবাসনে বসবাসরত দুই শতাধিক দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, সয়াবিন , চিনি,  লবন, আটা, মরিচের গুঁড়ো, হলুদের গুড়ো সহ বিভিন্ন খাদ্য সামগ্রী।
শুক্রবার সকালে আবাসনে আবাসনে গিয়ে দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। খাদ্য সামগ্রী বিতরণ ছাড়াও ইউএনও মাহেরা নাজনীন ঘুর্ণিঝড় রেমাল এর আঘাতে বাইসারাবাদ আবাসনের ক্ষতিগ্রস্ত প্রতিরক্ষা বেড়িবাঁধ এবং হাঁস মুরগির খামার ও সবজি বাগান পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, মাহতিম জাকির,  প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, প্রকল্প বাস্তবায়ন অফিসের আজিজুর রহমান, সুমন আল মামুন ও হিরন্ময় মন্ডল।


এ ক্যটাগরির আরো খবর..