× Banner
সর্বশেষ
আজ ১৭ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১৭ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশের এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করল ইইউ ও জি-৭৭ জাতিসংঘে অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি

পাইকগাছা উপজেলা পরিষদের সরকারি জায়গায় গড়ে উঠেছে অবৈধ দোকান-পাট

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
অবৈধ দোকান-পাট

পাইকগাছা উপজেলা পরিষদের সরকারি জায়গায় গড়ে উঠেছে অবৈধ দোকান-পাট। আদালতের পাশেই স্মৃতিসৌধ এলাকার সীমানার মধ্যে এ ধরণের অবৈধ দোকান-পাট গড়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। যদিও সরকারি জায়গায় এ ধরণের কোন অবৈধ স্থাপনা গড়ে ওঠার কোন সুযোগ নেই এবং প্রয়োজনে উচ্ছেদ করে অবৈধ স্থাপনা অপসারণ করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা।
উল্লেখ্য, সম্প্রতি আদালত এলাকার জেলখানা রোডের পাশেই স্মৃতিসৌধের সীমানার মধ্যে উপজেলা পরিষদের সরকারি জায়গায় ৭ থেকে ৮টি অবৈধ দোকান ঘর নির্মাণ করা হয়েছে। প্রতিটি দোকান স্বচল রয়েছে। প্রতিদিন তারা ওই দোকানে নিয়মিত ব্যবসা করছে। বেশিরভাগ দোকান চা স্টল হওয়ায় বিভিন্ন লোকের সমাগম ঘটছে দোকান গুলোতে। এতে একদিকে যেমন আদালত ও স্মৃতিসৌধের মূল সৌন্দর্য ¤øান হচ্ছে।
পাশাপাশি এর পাশেই রয়েছে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও পৌরসভা পরিচালিত আদর্শ শিশু বিদ্যালয়। যার ফলে স্কুলে যাওয়া আসার পথে বিব্রত বোধ করছে স্কুলের ছাত্রীরা। এছাড়া জনগুরুত্বপূর্ণ এ এলাকায় বহিরাগত লোকজনের আনাগোনা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে নিরাপত্তা জনিত ঝুঁকিও দেখা দিতে পারে এমনটাই মনে করছেন সচেতন এলাকাবাসী। খোদ উপজেলা পরিষদের জায়গায় এমন অবৈধ স্থাপনা গড়ে ওঠায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। দ্রæত এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবী জানিয়েছেন সচেতন মহল।
এ ব্যাপারে জনৈক এক ব্যক্তির সহযোগিতায় দোকান ঘর তৈরী করেছেন বলে জানান ব্যবসায়ী অহেদুজ্জামান লিটন। মডেল মসজিদের রাস্তা পরিচ্ছন্ন রাখার জন্য অত্র স্থানে দোকান করেছেন বলে আরেকজন জন ব্যবসায়ী জানান। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন জানান, সরকারি কোন জায়গা দখল করে সেখানে অবৈধ স্থাপনা গড়ে তোলার কোন সুযোগ নেই। যদি কোথাও এ ধরণের অবৈধ স্থাপনা গড়ে ওঠে তাহলে প্রশাসনের পক্ষ থেকে সে সব স্থাপনা উচ্ছেদ করার মাধ্যমে অপসারণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..