× Banner
সর্বশেষ
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী

পা দিয়ে লিখে স্বপ্ন পূরণ করতে চায় প্রতিবন্ধী জসিম

admin
হালনাগাদ: শনিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৯

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ পা দিয়ে লিখে স্বপ্ন পুরন করতে চায় ফরিদপুরের নগরকান্দার তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থী জসিম। তার বাড়ী উপজেলার তালমা ইউনিয়নের কদমতলী গ্রামের হানিফ মাতুব্বর ও তছিরন বেগম দম্পদির সন্তান। জসিম উপজেলার তালমা কেন্দ্রের মনোহরপুর এম এ শাকুর মহিলা কলেজ ভেণ্যুতে পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেছে।

স্বপ্নকে জয় করতে দৃঢ় মনোবল নিয়ে শত বাধা উপেক্ষা করে অসম্ভবকে সম্ভব করে তুলতে কঠোর সংগ্রাম চালিয়ে এ পর্যন্ত এগিয়ে এসেছে জসিম।
জন্ম থেকে দুই হাত না থাকায় প্রাথমিক শিক্ষায় পায়ের দুই আঙ্গুলের ফাকে চক ও পেন্সিল ডুকিয়ে লেখার অভ্যাস করিয়েছেন স্থানীয় কদমতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান।

জসিমের পিতা হানিফ জানিয়েছেন, জসিমের লেখাপড়ার মনোযোগ দেখে জেলা প্রশাসক একটি মোটর চালিত ভ্যান দিয়ে সহায়তা করেছেন ঐ ভ্যানে করে জসিম স্কুলে যাওয়া আসা করে।

স্বপ্ন পুরণের এই ছোট কারিগর দুই হাত ছাড়াই পা দিয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে রিতিমত হৈ চৈ ফেলে দিয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (অতিঃ দাঃ) মোঃ মাকছুদুল ইসলাম বলেন, জসিমের পরীক্ষা দিতে যাতে কোন রকম সমস্যা না হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..