× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি

পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে আটক চার জেলে

Kishori
হালনাগাদ: শনিবার, ১ মার্চ, ২০২৫
সুন্দরবনে অভয়ারাণ্য

পশ্চিম সুন্দরবনে সাতক্ষীরারেঞ্জের আওতায় অভয়ারাণ্য এলাকায় নদীতে মাছ ধরার অভিযোগে বনবিভাগ স্মাট পেট্রোল টিমের সদস্যরা চার জেলেকে সরঞ্জাম সহ আটক করেছেন।

শুক্রবার বিকালে গভীর সুন্দরবনের অভয়ারাণ্য এলাকা পুষ্প কাটির মাইটা তালতলি ভারানীর খাল হতে টহল প্রদানকালে তাদেরকে আটক করা হয়।

বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, স্মাট পেট্রোল টিমের প্রধান নির্মল মন্ডলের নেতৃত্বে বনবিভাগ পুষ্প কাটির ফরেষ্টারবৃন্দ ও স্মাট পেট্রোল টিমের সদস্যবৃন্দ সুন্দরবনে টহল প্রদানকালে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার সময় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের সামসুর রহমান গাজীর ছেলে আহম্মদ আলী গাজী(৫০), উপজেলার সেন্ট্রাল কালিনগর গ্রামের মোসলেম উদ্দিন বিশ^াসের ছেলে জাহাঙ্গীর হায়দার(৫৩), দক্ষিণ কদমতলা গ্রামের মৃত মোন্তেজ গাজীর ছেলে ওহাব আলী(৪৫) ও স্ট্রোল কালিনগর গ্রামের মোঃ ইসমাইল গাজীর ছেলে আঃ করিম(৩৮)কে মাছ ধরার বরশি, পানির ড্রাম, বৈঠা, ৬০ কেজি টেংরা মাছ ও নৌকা সহ আটক করেন।

এ ব্যাপারে স্মাট পেট্রোল টিমের প্রধান ফরেস্টার নির্মল মন্ডল ও বনবিভাগ বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা হয়েছে। এবং আটক জেলেদেরকে শনিবার সকালে মাছ ধরার সরঞ্জাম ও মাছ সহ আদালতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..