× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

ডেস্ক

মহাসড়কের পাশে ঝোপ থেকে পলিথিনের মোড়ানো তরুণীর মরদেহ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২০ জুন, ২০২৫
পলিথিনের মোড়ানো তরুণী

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের একটি ঝোপ থেকে পলিথিনের মোড়া অবস্থায় অজ্ঞাতপরিচয়ে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ জুন) রাতে উপজেলার ছোট সাদিপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রাত আনুমানিক ১০টার দিকে মহাসড়কের পাশে ঝোপের মধ্যে পলিথিনে মোড়ানো অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখতে স্থানীয়রা থানা পুলিশকে জানায়। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনাস্থলে পরিদর্শন করা সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত রাশেদুল হাসান খান বলেন, ‘নিহতের বয়স আনুমানিক ২৫ বছর হবে। দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ পলিথিনে মুড়িয়ে এখানে ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং নিহতের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান থানা পুলিশের এই কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..