× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

পরীক্ষার ২৫ মিনিট আগে এইচএসসির প্রশ্নপত্রের সেট নির্ধারণ

admin
হালনাগাদ: রবিবার, ২৫ মার্চ, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  একাধিক প্রশ্নপত্রে হচ্ছে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা। কোন সেটে কোথায় পরীক্ষা নেয়া হবে তা ঠিক হবে লটারির মাধ্যমে। পরীক্ষা শুরু ২৫ মিনিট আগে জানিয়ে দেয়া হবে ঢাকা থেকে।

আজ রবিবার দুপুরে সচিবালয়ে প্রশ্নফাঁস বন্ধে জাতীয় তদারক কমিটির সঙ্গে বৈঠকে এসব কথা জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে সমালোচনার মুখে শিক্ষা মন্ত্রণালয়। নানা উদ্যোগের পরও ঠেকানো যায়নি এসএসসির প্রশ্নফাঁস।

দোসরা এপ্রিল শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা সামনে রেখে জাতীয় তদারক কমিটির সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী। জানান প্রশ্নফাঁস বন্ধে এবার থাকছে প্রশ্নপত্রের একাধিক সেট। পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে লটারি করে জানানো হবে কোন সেটে হচ্ছে পরীক্ষা।

বর্তমান ব্যবস্থায় প্রশ্নফাঁস বন্ধের শতভাগ নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় জানান শিক্ষা সচিব। তবে এ লক্ষ্যে কার্যকর উদ্যোগ রাখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এছাড়া পরীক্ষা শুরুর অন্তত আধা ঘণ্টা আগে কেন্দ্রে আসতে হবে শিক্ষার্থীদের। নিষিদ্ধ থাকছে মোবাইল ফোন।


এ ক্যটাগরির আরো খবর..