× Banner
সর্বশেষ
আজ শুক্রবার(১৩ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৩ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির

পরী-জায়েদের ‘অন্তর জ্বালা

admin
হালনাগাদ: বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৬

প্রয়াত নায়ক মান্নার এক ভক্তকে নিয়ে ছবির গল্প। ছবিতে মান্না অভিনীত বেশ কিছু ছবির ফুটেজও দেখানো হবে। এই ছবির মধ্য দিয়ে প্রয়াত জনপ্রিয় নায়ক মান্নাকে সম্মান জানাতে চাই।’ ‘অন্তর জ্বালা’ ছবির মহরতে কথাগুলো বলছিলেন পরিচালক মালেক আফসারি।

গত সোমবার সন্ধ্যায় কাকরাইলের একটি অডিও স্টুডিওতে কেক কেটে ‘অন্তর জ্বালা’ ছবির মহরত ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ছবির নায়ক জায়েদ খান, নায়িকা পরীমনি, সংগীতশিল্পী এস আই টুটুল, নবাগত নায়ক-নায়িকা জয় ও নীড় প্রমুখ।

পরিচালক জানান, বেশ চ্যালেঞ্জ নিয়ে ছবিটির কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। কেননা ছবির গল্পটা এমনই যে, ছবিটা হবে পরিচালকনির্ভর।

ছবির প্রধান নায়িকা অভিনেত্রী পরীমনি বলেন, ‘ছবির গল্প না শুনেই এই ছবিতে কাজ করতে রাজি হয়েছি আমি। মালেক আফসারির ছবিতে কাজ করার স্বপ্ন ছিল আমার। সেই স্বপ্ন পুরণ হতে যাচ্ছে।’
মহরতের পর ওই স্টুডিওতে ছবির একটি গানের রেকর্ডিং করা হয়। তাতে কন্ঠ দেন শিল্পী এস আই টুটুল।


এ ক্যটাগরির আরো খবর..