× Banner
সর্বশেষ
জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সাময়িক সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি গ্রহণ গভীর নলকূপে গোসলকে কেন্দ্র করে শিশুকে আহত : থানায় অভিযোগ ঝিনাইদহ বিসিক সম্প্রসারণের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় ববি হাজ্জাজসহ ৮ প্রতিমন্ত্রী পেয়েছেন আরো মন্ত্রনালয়ের দায়িত্ব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী

স্টাফ রিপোর্টার বেনাপোল

ট্রাকের পেছনে পরিবহনের ধাক্কায় হেলপারসহ আহত ৪

Kishori
হালনাগাদ: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
ট্রাকের পেছনে পরিবহনের ধাক্কা

যশোরের শার্শায় কুয়াকাটা পরিবহনের বাস ও ট্রাকের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসের হেলপারসহ অন্তত ৪ জন আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধা ৭টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারন পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, মাধবী রানী (৫০),রাম চন্দ্রশীল (৬০) তারা পটুয়াখালীর বাসিন্দা ও কুয়াকাটা এলাকার  রাব্বি (২৫) এবং হেলপার আব্দুস সাত্তার (৪২)।তার বাড়ী ঝিকরগাছার কালীগন্জ গ্রামে।
স্থানীয়রা জানায়, সন্ধার সময় বেনাপোল থেকে ছেড়ে আসা কুয়াকাটাগামী কুয়াকাটা এক্সপ্রেস পরিবহনের একটি বাস যশোর- বেনাপোল মহাসড়কের নাভারন পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে দাড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয়। এ সময় পরিবহনে থাকা হেলপারসহ ৪ যাত্রী আহত হয়।
পরে স্থানীরা আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন।এতে হেলপার আব্দুস সাত্তারের অবস্থা আশাংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্য জেনারেল হাসপাতালে রেফার্ড করেন সেখানকার চিকিৎসক।
নাভারন হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..