× Banner
সর্বশেষ
বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার – কৃষিমন্ত্রী ডাসারে ভ্রাম্যমাণ বাসে বেকারদের কম্পিউটার প্রশিক্ষণ কামারখালী বাজারের পানি নিস্কাশনের ড্রেন যেন ময়লার ভাগাড় সিলেক্টইউএসএ ইনভেস্টমেন্ট সামিটে বাংলাদেশের নেতৃত্বে মার্কিন রাষ্ট্রদূত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী লিমনের মরদেহ দেশে পৌঁছেছে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ কক্সবাজারকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ডিসিদের নির্দেশ বিমান মন্ত্রীর আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সাতক্ষীরায় দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের সার্বিক কাজ অনুসন্ধানে কমিশন চেয়ে রিট

পরিবহন ও ট্র্যাক মুখোমুখি সংঘর্ষ আহত ড্রাইভার-২ যাত্রী-২

Kishori
হালনাগাদ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯

মধুখালী প্রতিনিধিঃ ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর জেলার মধুখালী উপজেলার গড়িয়াদহ মোড় এলাকায় সোহাগ(ঢাকা-মেট্রো-ব ১৪-৩৫৫৬)পরিবহন ও ট্র্যাক(ঝিনাইদহ-ট-১১-০৮৭৭)মুখোমুখি সংঘর্ষে ২জন ড্রাইভার(পরিবহন ও ট্র্যাক)ও২জন সোহাগ পরিবহনের যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ বুধবার বেলা ১১.২০মিনিটের সময় এই দুর্ঘটনা ঘটে। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বলেন সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকামুখী সোহাগ পরিবহন এবং ঢাকা থেকে ছেড়ে আসা মাগুরাগামী ট্র্যাক গড়িয়াদহ মোড় এলাকায় মুখোমুখি সংঘর্ষে ২জন ড্রাইভার ও ২জন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে মাগুরা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।

দুর্ঘটনার খবর পেয়ে মধুখালী উপজেলা ফায়ার সার্ভিস, কানাইপুর পুলিশ ফাঁড়ি, মধুখালী থানা পুলিশসহ স্থানীয় এলাকাবাসী উদ্ধার কাজে অংশ নেয়। আহতদের পরিচয় জানা যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..