× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

পরমাণু যুদ্ধের আশঙ্কায় ভারত-পাকিস্তান

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬

কুসুমকান্তি বিশ্বাস, কোলকাতাঃ পাকিস্তান নিজেদের পরমাণু অস্ত্রসম্ভার বাড়াচ্ছে এবং পূর্ণ শক্তিতে প্রথমেই পরমাণু হামলার নীতি নিয়েছে, তাতে প্রতিবেশী ভারতের সঙ্গে যে কোনো সময় তাদের সংঘর্ষ বাধতেই পারে।

মার্কিন কংগ্রেসের একটি রিপোর্টে সম্প্রতি বলা হয়েছে যে, ভারত ও পাকিস্তানের মধ্যে হতে পারে পরমাণু যুদ্ধ। এমন আশঙ্কা ক্রমশ বাড়ছে বলে জানিয়েছে।

কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস (সিআরএস) নামের ওই রিপোর্ট বলছে, পাকিস্তানের হাতে বর্তমানে ১১০-১৩০টি পরমাণু অস্ত্র রয়েছে। তবে, এর থেকেও বেশি থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। রিপোর্টে আরো বলা হয়েছে, পাকিস্তানের পরমাণু অস্ত্রসম্ভারের মূল লক্ষ্যই হল ভারতের প্রতিরক্ষাকে ধ্বংস করা। যাতে ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ না চালাতে পারে।

প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ ধরে আমেরিকার পাকিস্তানি রাষ্ট্রদূতসহ সে দেশের শীর্ষ নেতৃত্ব মার্কিন সংসদ সদস্যদের ক্রমাগত চিঠি দিয়ে পরমাণু সরবরাহকারী আন্তর্জাতিক গোষ্ঠী তথা এনএসজি সদস্যপদ আদায় করার চেষ্টা চালাচ্ছেন। বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের পরমাণু কমপ্লেক্সের মধ্যে থেকেই পরমাণু অস্ত্র বা প্রযুক্তি গায়েব হতে পারে। যদিও, পাকিস্তান ও মার্কিন প্রশাসন উভয়ই আশ্বাস দিয়েছে যে, পাকিস্তানের পরমাণু অস্ত্র নিরাপদই আছে, তবুও, পাকিস্তানের অভ্যন্তরীণ অস্থিরতার জন্য সেই নিরাপত্তা বিঘ্নিত হতেই পারে। পাশাপাশি, পাকিস্তান যে অন্য দেশকে পরমাণু প্রযুক্তি পাচার করছে না, সেই নিশ্চয়তাও নেই।


এ ক্যটাগরির আরো খবর..