পদ্মা সেতুর দুর্নীতির প্রমাণ দিতে না পারলে বিএনপির বিরুদ্ধে মামলা

বিশেষ প্রতিবেদকঃ পদ্মা সেতু ও মেট্রো রেল প্রকল্পে দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে না পারলে বিএনপির বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য খণ্ডনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল যে দাবি করেছেন সেটা আষাঢ়ের গল্প। এটাই তাদের আসল চরিত্র। ওই বক্তব্যে কখনো কখনো মনে হয়, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা, কখনো মনে হয় সত্যকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা, কখনও মনে হয় অন্ধকারে ঢিল ছোড়ার চেষ্টা। যেন ধান ভানতে শিবের গীত গেয়েছেন। সত্য বলার সৎ সাহস শেখ হাসিনার আছে, তাই তিনি অকপটে সত্য কথা বলেছেন।

ওবায়দুল কাদের বলেন, সৌদি আরবের বর্তমান প্রিন্স দুর্নীতিবিরোধী অভিযান শুরু করেছেন। সেখানে ১১ জন প্রিন্স অভিযুক্ত এবং কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন। তাদের মধ্যে একজন বলেছেন, খালেদা জিয়া, তারেক রহমান, শামীম ইস্কান্দার ব্যবসায়িক কাজে অর্থ বিনিয়োগ করেছেন। সৌদি আরব ও কাতারসহ ১২টি দেশে তারা বিনিয়োগ করেছেন।

দুদকে গিয়ে প্রমাণ করুন খালেদা জিয়া দুর্নীতিবাজ নয় বলে যোগ করেন তিনি।

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।