× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

ডেস্ক

পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় নিহত ১৯

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১৯ মার্চ, ২০২৩
পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে বাস দুর্ঘটনা
পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে বাস দুর্ঘটনা

ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে রেলিং ভেঙে খাদে পড়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন প্রায় ২৫ জন।

আজ রোববার (১৯ মার্চ) সকালে মাদারীপুর জেলার শিবচরের কুতুবপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে ঢাকার উদ্দেশ্যে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মাসেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এসময় দুমড়েমুচড়ে যায় বাসটি।

সকাল সোয়া ৮টা পর্যন্ত বাসের মধ্যে থেকে ১৪ জনের মতো যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। পরে হাসপাতালে আরও পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া যায়।

বাসটি খুলনার রয়্যালের মোড়ের কাউন্টার থেকে ১০-১২ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করে। ৪০ সিটের এই বাসে বাকি যাত্রী গোপালগঞ্জ থেকে উঠেন।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু নাঈম মো.মোফাজ্জেল হক জানান, ঘটনাস্থলে নিহতের সংখ্যা আপাতত ১৪ জন। হতাহত বহু রয়েছে। উদ্ধার কাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উদ্ধারকাজ পরিচালনা করছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে বলে তিনি জানান মাদারীপুর পুলিশ সুপার।


এ ক্যটাগরির আরো খবর..