× Banner
সর্বশেষ
জুলাই শহিদদের চেতনায় সমৃদ্ধ গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যা ও গুম-খুনের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিতের প্রত্যয়: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি: ত্রাণ কার্যক্রম চলমান  নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার আপসহীন -স্বরাষ্ট্রমন্ত্রী শহীদ আহাদ-সুমনের আত্মত্যাগ বৈষম্যহীন বাংলাদেশের প্রেরণা: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল শোভাযাত্রায় উদযাপিত রথযাত্রা সরকারি ক্রয়ে এআইভিত্তিক বাজার বিশ্লেষণ আনছে টিসিবি, স্মার্ট ফ্যামিলি কার্ডে আসছে নতুন সমন্বয় পোলাও চালের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, রপ্তানি বন্ধের দাবি কনজুমার ফোরামের শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ – স্বরাষ্ট্রমন্ত্রী সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন, সেপ্টেম্বর পর্যন্ত লাগানো হবে ১১ লাখের বেশি গাছ

পদত্যাগ করলেন চিলির টিআই প্রধান

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০১৬

সারা বিশ্বে তোলপাড় সৃষ্টিকারী ‘পানামা পেপারস’কেলেঙ্কারির ঘটনায় পদত্যাগ করেছেন চিলির ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) প্রধান গনজালো দেলাভিউ।

পানামা পেপার্সের ওই নথি পর্যালোচনা করে জানা যায়, বাহামাভিত্তিক পাঁচটি অফশোর মেকি কোম্পানির সঙ্গে যুক্ত চিলির ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রধান দেলাভিউ। সেগুলো হলো টার্নব্রুক কর্পোরেশন, হেলহি ইন্টারন্যাশনাল ইনকর্পোরেশন, টার্নব্রুক মাইনিং লিমিটেড ও ভিজাচিতাস লিমিটেড। এর মধ্যে টার্নব্রুক মাইনিংয়ের পরিচালক হিসেবে ছিলেন দেলাভিউ। কানাডার এক্সপ্লোরেশন ও ডেভেলপমেন্ট কোম্পানি লস অ্যান্ডেস কপারের ৫১.৬ শতাংশ শেয়ারের অংশীদার ওই টার্নব্রুক মাইনিং।

যদিও পদত্যাগের পর দেলাভিউ বলেন, “মোসাক ফনসেকার এই ‘অন্ধকার দিক’ দেখে আমি যারপরনাই বিস্মিত। কিন্তু আমি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সুখ্যাতি নষ্ট করতে চাই না।” দেলাভিউ আরও দাবি করেন, তিনি কোনো অবৈধ পন্থায় সম্পদ অর্জন করেননি।

উল্লেখ্য, ‘পানামা পেপারস’ কেলেঙ্কারিকে বলা হচ্ছে ‘ক্রাইম অব দি সেঞ্চুরি’। গোপনীয়তা রক্ষাকারী হিসেবে স্বীকৃত পৃথিবীর অন্যতম প্রতিষ্ঠান মোসাক ফনসেকা পানামার একটি আইনি প্রতিষ্ঠান। সেখান থেকেই সম্প্রতি ফাঁস হয়েছে এক কোটি ১৫ লাখ নথিপত্র। যেখানে বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অর্থপাচারের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য রয়েছে। জার্মানির একটি পত্রিকার সূত্রে এসব নথি প্রকাশ করে অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক একটি আন্তর্জাতিক ওয়েবসাইট।

এদিকে, ক্ষমতাবান ব্যক্তিদের অর্থ কেলেঙ্কারির ঘটনা ফাঁস করার পর নড়েচড়ে উঠেছে বিশ্বের বিভিন্ন দেশ। এরই মধ্যে কয়েকটি দেশ এসব ঘটনার তদন্তের ঘোষণা দিয়েছে। তালিকায় নাম থাকা আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমুন্ডুর ডেভিড গুনলাগসন বিক্ষোভের মুখে পদত্যাগ করেন। এরই ধারাবাহিকতায় এবার পদ হারালেন চিলির টিআই প্রধান গনজালো দেলাভিউ।


এ ক্যটাগরির আরো খবর..