× Banner
সর্বশেষ
নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার

পত্রিকায় ‘ফ্রি স্টাইল’ রিপোর্টে বিরক্ত ভূমিমন্ত্রী

admin
হালনাগাদ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ ভূমি ব্যবস্থাপনা ও ভূমি মন্ত্রণালয় নিয়ে পত্রিকায় রিপোর্ট প্রকাশিত হওয়ায় বেজায় বিরক্ত ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। তিনি ভূমি নিয়ে যেনতেনভাবে রিপোর্ট না করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে শিগগিরই ‘কৃষি জমি সুরক্ষা ও ভূমি ব্যবহার আইন’ প্রণয়ন করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। তবে, সুনির্দিষ্ট কোনো পত্রিকা বা প্রতিবেদনের কথা উল্লেখ না করেই এই অভিযোগ করেন ভূমিমন্ত্রী।

বুধবার ভূমি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন ভূমিমন্ত্রী শামসুর রহমান। বৈঠকে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, রেলমন্ত্রী মুজিবুল হক, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক সম্পর্কে ভূমিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘কৃষি জমি সুরক্ষা ও ভূমি ব্যবহার আইন’ প্রণয়নের কাজ চলছে। ইতোমধ্যে একটি প্রাথমিক খসড়া দাঁড় করানো হয়েছে। পর্যায়ক্রমে এটি চুড়ান্ত করা হবে। এই আইনের খসড়া প্রণয়নে দীর্ঘসূত্রিতার কারণ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এটা ভূমি, এটা অন্যকিছু নয় যে, সকালবেলা একটা আইন করে দিলাম আর বিকাল বেলা আবার পরিবর্তন করা যাবে। সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘আজকের (বুধবার) বৈঠকে মূলত ভূমি জোনিংয়ের (এলাকা নির্দিষ্টকরণ) বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আইন প্রণয়ণে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি জোনিংয়ের বিষয়টি শেষ করতে পারলে বেশির ভাগ কাজ এগিয়ে যাবে।’


এ ক্যটাগরির আরো খবর..