× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

প্রতিনিধি(স্বদীপ কুমার রায়)

শোক দিবসের পতাকা উত্তোলন করতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে দুই ভাইয়ের মৃত্যু

ACP
হালনাগাদ: সোমবার, ১৫ আগস্ট, ২০২২
বিদ্যুৎস্পর্শ হয়ে দুই ভাইয়ের মৃত্যু

কিশোরগঞ্জের ইটনা সদরে জাতীয় শোক দিবসের পতাকা উত্তোলন করতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে দুই ভাই হৃদয় কর্মকার (২৩) ও বিজয় কর্মকারের (১৫) মৃত্যু হয়েছে।
সোমবার সকালে উপজেলা খাদ্যগুদাম রোডে হৃদয় অটোহাউসে এ দুর্ঘটনা ঘটে। নিহত সহোদর নগরহাটি গ্রামের নেপাল কর্মকারের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় যে, সকাল ৮টার সময় বড় ভাই হৃদয় কর্মকারের ব্যবসা প্রতিষ্ঠান হৃদয় অটোহাউসে ছোট ভাই বিজয় জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে পতাকার স্টিলের খুঁটিসহ বিদ্যুৎস্পর্শ হয়। ভাইকে উদ্ধার করতে গিয়ে হৃদয়ও বিদ্যুৎস্পর্শ হয়।
পরে এলাকাবাসী দুই সহোদরকে উদ্ধার করে ইটনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অনিক দেব তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি চৌধুরী কামরুল হাসান বলেন, আমাদের জাতীয় শোক দিবসের দিনে দুই ভাইয়ের মর্মান্তিক এ মৃত্যুতে আমরা উপজেলাবাসী গভীর শোক প্রকাশ করছি।
ইউএনও নাফিসা আক্তার বলেন, এ মৃত্যুতে প্রশাসনের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।


এ ক্যটাগরির আরো খবর..