× Banner
সর্বশেষ
বই মেলা হলো ভাষা, সংস্কৃতি ও মুক্তবুদ্ধি চর্চার মিলনমেলা -সংস্কৃতি মন্ত্রী আজ ৮ মার্চ রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ মার্চ (২৩ ফাল্গুন) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

পটুয়াখালীর ২৮ গ্রামে ঈদ উদযাপিত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৪ জুন, ২০১৯

পটুয়াখালীর ২৮ গ্রামের ২৫ হাজার মানুষ আজ মঙ্গলবার আগাম ঈদুল ফিতর উদযাপন করছেন।

বিশ্বের অন্যান্য মুসলিম দেশের সঙ্গে মিল রেখে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ও ছোট বিঘাই, গলাচিপা উপজেলার সেনের হাওলা, পশুরিবুনিয়া, নিজ হাওলা ও কানকুনি পাড়া, বাউফল উপজেলার মদনপুরা, শাপলাখালী, রাজনগর, বগা, ধাউরাভাঙ্গা, সুরদী, চন্দ্রপাড়া, দ্বি-পাশা, কনকদিয়া সাবুপুরা, বামনিকাঠী, বানাজোড়া ও আমিরাবাদ এবং কলাপাড়া উপজেলার দক্ষিণ দেবপুর, পাটুয়া, মরিচবুনিয়া, নাইয়া পট্টি, নিশানবাড়িয়া, শাফাখালী, তেগাছিয়া, ছোনখোলা ও বাদুরতলী গ্রামের এসব মানুষ ঈদুল ফিতর উদযাপন করছেন। এসব গ্রামের মধ্যে ঈদের প্রধান নামাজ অনুষ্ঠিত হয় বদরপুর দরবার শরীফের মসজিদে।

বদরপুর দরবার শরীফ মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মো. নাজমুল আলম আকন্দ জানায়, বিশ্বের অন্যান্য মুসলিম দেশের সঙ্গে মিল রেখে তারা রোজা রাখেন এবং ঈদুল ফিতর উদযাপন করে থাকেন। ব

দরপুর দরবার শরীফের মসজিদে সকাল সাড়ে নয়টায় ঈদের প্রধান নামাজ অনুষ্ঠিত হবে এবং ইমামতি করবেন মসজিদের পেশ ইমাম মাওলানা মো. শফিকুল ইসলাম।

প্রসঙ্গত, এসব এলাকার মুসল্লিরা পটুয়াখালীর সদর উপজেলার বদরপুর দরবার শরীফের পীর, চট্টগ্রামের সাতকানিয়ার পীর এবং পটিয়ার এলাহাবাদ পীরের অনুসারী। তারা ১৯২৮ সাল থেকে প্রতিবছর এভাবে আগাম রোজা রাখা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে আসছেন।


এ ক্যটাগরির আরো খবর..