× Banner

পঞ্চাশ বছর ধরে ছুরি,কাচি,বটি,দা ও নিড়ানি তৈরির কাজ করে মোঃ কাসেম আলী

admin
হালনাগাদ: রবিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৯

রতি কান্ত রায়, কুড়িগ্রাম (প্রতিনিধি): কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়ের বাঘখাওয়ার চর(পশ্চিম ধনিরাম) গ্রামের আমজাত মুনসীর ছেলে কাসেম আলী ৫০ বছর ধরে বটি,দা,কাচি,নিড়ানি আর চুরি তৈরির কাজ করছেন। হাতুড়ি পিটিয়ে জীবন চলে কাসেম আলীর। সারাদিন হাতুড়ি পিটিয়ে আয় হয় ৩০০ থেকে ৫০০ টাকা।

সারাবছর দা,ছুরি ,বটি আর কাচি তৈরি করেন।দা,বটি ,নিড়ানি আর কাচি তৈরির ফাঁকে ফাঁকে কথাগুলো হয় কাসেম আলীর সাথে। কাসেম আলী thenewse.com কে জানান, কোরবানির ঈদ আসলে আমাদের ব্যবসা চাঙ্গা হয়। তিনি আরো বলেন মানভেদে নতুন দা ২৫০ থেকে ৩০০ টাকায়, ছুরি ১২০ থেকে ২০০ টাকায় এবং বটি ৩০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হয়। কোরবানির ৪ থেকে ৫দিন আগে গ্রাহকের আনাগোনা বেড়ে যায় বলেও জানান তিনি। কামারদের হাতে তৈরি দ্রব্য অনেকটা মজবুত ও টেকসই হয় আর বাজারে সরবরাহ অনেক কম।

কারখানার তৈরি দ্রব্য বেশি মজবুত না হলেও দেখতে সুন্দর হওয়ায় কারখানায় তৈরি দ্রব্যের প্রতি ক্রেতাদের কাছে চাহিদা বেশি বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..