পঞ্চগড়ের বোদায় বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেফতার

পঞ্চগড়ের বোদায় বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেফতার
পঞ্চগড়ের বোদায় বিশেষ অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করে বোদা থানা পুলিশ। ১৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) উপজেলার নতুন হাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে তাদের আটক করা হয়।
পঞ্চগড় পুলিশ সুপারের দিক-নির্দেশনায় বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক এর নেতৃত্বে এসআই মো: আবুবকর সিদ্দিক, এএসআই মো: আসাদুজ্জামান, এএসআই মো: সেকেন্দার আলী সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা কালে জিআর ১৯৮/২১(বোদা) তালিকা ভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করে। গ্রেফতার কৃত আসামিরা হলেন, বোদা উপজেলার নতুন হাট এলাকার মো. আসাদুল ইসলাম, পিতা মৃত তছির উদ্দিন, মো. নাজমুল হক, পিতা মো: তজিম উদ্দিন, মো. তছলিম উদ্দিন, পিতা মৃত আছির উদ্দিন।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজ্জাম্মেল হক জিআর ভুক্ত ৩ আসামিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।