× Banner
সর্বশেষ
দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার – আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ ব্রুনাইয়ে বাংলাদেশি শ্রমিকদের আরও কর্মসংস্থানের সুযোগ চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রকল্পের টাকা জনগণের, এক টাকার অপচয়ও সহ্য করা হবে না: তথ্যমন্ত্রী হাসপাতাল থেকে রোগী ভাগানো দালাল চক্র ও সিজার বাণিজ্য স্থায়ীভাবে বন্ধ হবে: স্বাস্থ্যমন্ত্রী পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়া সরকারের প্রধান অগ্রাধিকার: মীর শাহে আলম বাঘ রক্ষা মানেই সুন্দরবনের প্রতিবেশ সুরক্ষা: পরিবেশ মন্ত্রী দেশেই উন্নত চিকিৎসায় বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে: ডা. এ জেড এম জাহিদ হোসেন যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া পেট্রোল পাম্পের সামনে থেকে ট্রাক চুরি

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
panchagar

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তেঁতুলিয়া পেট্রোল পাম্পের সামনে থেকে একটি ১০ চাকার ট্রাক চুরির অভিযোগ উঠেছে।
সোমবার (২০ নভেম্বর) ভোরে উপজেলার ভজনপুর বাজারে তেঁতুলিয়া পেট্রোল পাম্পের সামনে তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়ক থেকে ট্রাকটি চুরি যাওয়ার ঘটনাটি ঘটে। এ ঘটনায় চুরির অভিযোগ এনে ট্রাক মালিক সমারু তেঁতুলিয়া মডেল থানায় একটি জিডিমূলে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে বলা হয়, চুরি যাওয়া ১০ চাকার ট্রাকের চালক বুলবুল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার সময় ভজনপুর বাজারের তেঁতুলিয়া পেট্রোল পাম্পের সামনে (ঢাকা মেট্রো-ট-২০-২৭১৩) গাড়িটি রেখে বাড়িতে যান। সোমবার সকাল ৮টার সময় মালিক সমারু ও চালক বুলবুল ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখেন, ট্রাকটি সেখানে নেই।
তারা বিভিন্ন স্থানসহ আশপাশের এলাকায় খোঁজাখুজি করে না পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়টি অবগত করেন। পরে তেঁতুলিয়া মডেল থানায় বাদী হয়ে সমারু একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ট্রাক মালিক সমারু জানান, খোঁজাখুঁজির পরও ট্রাকটি পাওয়া যাইনি, এখনো খোঁজাখুঁজি করছি। বিষয়টি পঞ্চগড় জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতিকে জানানো হয়েছে। সবাই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেন। পরামর্শ মোতাবেক আমি আমার ট্রাক হারানোর বিষয়ে তেঁতুলিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি করেছি।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী, অভিযোগের বিষয়টি নিশ্চিত করে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানান।


এ ক্যটাগরির আরো খবর..