× Banner
সর্বশেষ
পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ে ১৪ দিনব্যাপি বৃক্ষমেলা উদ্বোধন

Dutta
হালনাগাদ: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
ponchogor

”গাছ লাগিয়ে যত্ন করি সুস্থ্য প্রজন্মের দেশ গড়ি” এই  প্রতিপাদ্যেকে সামনে  রেখে পঞ্চগড়ে ১৪ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।
৩ সেপ্টেম্বর (রবিবার) দুপুরে সরকারী অডিটরিয়াম চত্ত্বরে পঞ্চগড় জেলা প্রশাসন ও জেলা বন বিভাগের যৌথ আয়োজনে বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিয়াজ উদ্দিন।
পরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম, দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা বশিরুল আল মামুন, বিভাগীয় সহকারী বন সংরক্ষক নুরুন্নাহার, পঞ্চগড় বন বিভাগের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মধূসদন বর্মন প্রমুখ।
আলোচনা সভা শেষে মাধ্যমিক পর্যায়ের দুই শতাধিক শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা তুলে দেওয়া হয়।
এর আগে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উপলক্ষে জেলা প্রশাসকের কার্য্যালয় হতে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারী অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
মেলায় জেলার বিভিন্ন নার্সারির ৩০টি স্টল অংশ নেয়। অতিথিবৃন্দ মেলার স্টলগুলো পরিদর্শন করেন।


এ ক্যটাগরির আরো খবর..