× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় এক জন নিহত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯

এন এ রবিউল হাডান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ  পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় মুন্না হক (১৫) নামের একজন থ্রি-হুইলার চালক নিহত এবং কম পক্ষে ছয় জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

১৪ মার্চ (বৃহস্পতিবার) সকালে উপজেলার ফকিরগঞ্জ বাজার এলাকায় মোটর সাইকেল ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে হলে থ্রি-হুইলারের চালক মুন্না হক গুরুতর আহত হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাও সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

অপর দিকে উপজেলা শহরের কলেজমোড় নামক এলাকায় বাঁশ ভর্তি নসিমনের সাথে অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়।

আহতরা হলেন, রামপুর গ্রামের মৃত হাকিম উদ্দীন এর পুত্র চ্যানেল এস ও ভোরের দর্পণ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ জাহেরুল ইসলাম (৪৮), মির্জাপুর গ্রামের মনজুরুল হকের পুত্র সামশুল হক (৫৬), তড়েয়া গ্রামের মৃত হোসেন আলীর পুত্র মোঃ ফরহাদ হোসেন, আটোয়ারী সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা রোজিনা বেগম (৪৫), পানবারা গ্রামের সামসুল হকের স্ত্রী চায়না বেগম (৪০), রাধানগর গ্রামের ইমার উদ্দীন এর পুত্র তমিজ উদ্দীন (৬০)। এদের মধ্যে মোঃ জাহেরুল ইসলাম ও সামশুল হকের অবস্থা আশংকাজনক। তাদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..