× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

পঞ্চগড়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

admin
হালনাগাদ: রবিবার, ১৯ আগস্ট, ২০১৮

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে দশম শ্রেণির স্কুল ছাত্রী কবিতা রাণী বিশ্বাসকে ধর্ষণের পর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। দেবীগঞ্জ শহরের বিজয় চত্বর এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচীতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ছাড়াও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।

মানববন্ধন কর্মসূচীতে দেবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাসনাৎ জামান চৌধুরী জর্জ, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী, দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক কল্যাণ কুমার ঘোষ, যুগ্ম আহ্বায়ক জ্যোতিষ চন্দ্র রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পঞ্চগড়ের সভাপতি জীবধন বর্মন, সাধারণ সম্পাদক বিপেন চন্দ্র রায়, দেবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হরিশ চন্দ্র রায়, কবিতার বাবা রাজেন্দ্রনাথ বিশ্বাস ও মা আয়ান্তি বালা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা ধর্ষণ ও হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশকে ৭২ ঘণ্টা সময় বেঁধে দেন। এই সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলে ঘোষণা দেয়া হয়।

উল্লেখ্য, গত ২৬ জুলাই সকালে দেবীগঞ্জ উপজেলার পামুলি ইউনিয়নের শান্তিরহাট ডাঙ্গাপাড়া এলাকার একটি পুকুর থেকে দশম শ্রেণির স্কুল ছাত্রী কবিতা রাণীর মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি তাকে ধর্ষণ করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গত ২৬ জুলাই দেবীগঞ্জ থানায় স্থানীয় ৩ যুবককে আসামি করে একটি মামলা দায়ের করেন কবিতার বাবা। তবে ঘটনার দির্ঘদিন পেরিয়ে গেলেও মূল আসামি আনিসকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় ক্ষোভের সৃষ্টি হয়েছে স্থানীয়দের মাঝে।

Attachments area


এ ক্যটাগরির আরো খবর..