× Banner
সর্বশেষ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর স‌ঙ্গে আইএফআরসির প্রধানের বিদায়ী সাক্ষাৎ রপ্তানিতে ৬৩ দশমিক ৪ বিলিয়ন ডলারের লক্ষ্য নির্ধারণ, ১৫ শতাংশ প্রবৃদ্ধির প্রত্যাশা নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করছে সরকার – ভারপ্রাপ্ত স্পিকার চাকরি না খুঁজে কর্মসংস্থান সৃষ্টিকারী হোন – মির্জা ফখরুল দক্ষিণ কোরিয়া ও আরব আমিরাতের সঙ্গে এফটিএ আলোচনা শেষ পর্যায়ে – বাণিজ্যমন্ত্রী আগামী বিশ্বকাপে বিজ্ঞাপন থেকে বড় মুনাফার লক্ষ্য সরকারের: তথ্যমন্ত্রী কৃষিভিত্তিক শিল্প ও অ্যাগ্রো বিজনেসে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সরকারি দেবেন্দ্র কলেজের গৌরবময় ঐতিহ্যের কথা তুলে ধরলেন পর্যটনমন্ত্রী বাংলাদেশকে উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য সরকারের: প্রযুক্তিমন্ত্রী আবহাওয়ার সতর্কবার্তাবঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

পঞ্চগড়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গি বিরোধী মানববন্ধন

admin
হালনাগাদ: সোমবার, ১ আগস্ট, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: “সন্ত্রাস নয়, শান্তি চাই। শঙ্কামুক্ত জীবন চাই” এ প্রতিপাদ্যকে সাম্নেরেখে পঞ্চগড়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে জঙ্গি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১আগষ্ট (সোমবার) বেলা ১১ থেকে ১২ টা পর্যন্ত জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানবন্ধনে পঞ্চগড় জেলা শহরের মকবুলার রহমান সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, বিপি সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজসহ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী অংশ নেয়। এ সময় রৌদ্রে খরতাপে দাঁড়িয়ে শিক্ষক শিক্ষার্থীরা জঙ্গিবাদ রুখতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গিকার করে। জানাযায়, পঞ্চগড়ে সদরসহ বাকি চারটি উপজেলাতেও একিসময় শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে জঙ্গি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য সর্বস্তরের জনগণকে এক সাথে কাজ করার আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..