পঞ্চগড়ে বাংলাদেশ ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ ২৩ নভেম্বর (বুধবার) পঞ্চগড়ে বাংলাদেশ ছাত্রলীগের (জাসদ) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ মাননীয় সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন জেলা পরিষদ নির্বাচনে জাসদ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও জাসদ কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এমরান আল আমীন।

ছাত্রলীগের সভাপতি মফিদার রহমান মন্জুর সভাপতিত্বে জাসদ ও ছাত্রলীগের স্থানীয় এবং কেন্দ্রীয় ছাত্রনেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এর আগে একটি র‍্যালী পঞ্চগড়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।