× Banner
সর্বশেষ
আজ ৫ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ মে মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ

পঞ্চগড়ে প্রাচীন জাতীয় দৈনিক ইত্তেফাকের ৬৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

admin
হালনাগাদ: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড়ে প্রাচীন জাতীয় দৈনিক ইত্তেফাকের ৬৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

ইত্তেফাকের ৬৪ বছর পূর্তি উপলক্ষে পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা, বর্ণাঢ্য র‌্যালী ও সুধী সমাবেশের আয়োজন করা হয়।

পঞ্চগড়-১ আসনের সাংসদ জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পঞ্চগড় প্রেসক্লাব থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী পঞ্চগড়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে শেষ হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) আব্দুল মমিন খান, পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় পৌরসভার মেয়র মো. তৌহিদুল ইসলাম, ভজনপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও জেলা উদীচীর সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মো. নজরুল ইসলাম, জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বাবুল, জেলা জাতীয় পার্টির সভাপতি রেজাউল করিম রেজা, পঞ্চগড় চেম্বারের ভাইস প্রেসিডেন্ট কামরুজ্জামান শাহানশাহ প্রমুখ।

পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি এ রহমান মুকুলের সভাপতিত্বে সুধী সমাবেশে
বক্তারা, ৬৪ বছর ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনসহ ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রামসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে বিশেষ অবদানের জন্য ইত্তেফাককে ধন্যবাদ জানান।
ইত্তেফাকের পঞ্চগড় প্রতিনিধি সাজ্জাদুর রহমান সাজ্জাদ সকলকে ধন্যবাদ দিয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন।


এ ক্যটাগরির আরো খবর..