× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ে পুকুরে পড়ে ৫ বছরের শিশুর মৃত্যু 

Kishori
হালনাগাদ: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পঞ্চগড় সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে রফিয়া বেগমের (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
১৫ অক্টোবর (শনিবার) সকালে সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের জঙ্গলপাড়া (আম কাঁঠাল) গ্রামে এ ঘটনা ঘটে। শিশু রফিয়া বেগম, হাফিজাবাদ ইউনিয়নের জঙ্গলপাড়া (আম কাঁঠাল) গ্রামের আম কাঁঠাল বাজার সংলগ্ন এলাকার আব্বাস আলীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশু রফিয়া সকালে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। খেলার ছলে পরিবারের চোখ ফাঁকি দিয়ে শিশুটি পুকুরের পড়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।
হাফিজাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ইসমাইল হোসেন শিশু রফিয়ার পুকুরে পড়ে মৃত্যু বিষয়টি নিশ্চিত করেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার এক শিশুর পুকুরে পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বলেন এবিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..