× Banner
সর্বশেষ
বাংলাদেশ সরকারকে ৬ লাখ যক্ষ্মার কিট ও শিশুদের জন্য ওষুধ দিলো যুক্তরাষ্ট্র চট্টগ্রামের জলাবদ্ধতা আগামী ডিসেম্বরের মধ্যেই কমে আসবে – প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় ‘নতুন কুঁড়ি’ খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না – প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা শুভেচ্ছা বিনিময় করেছেন ডেনমার্কের রাষ্ট্রদূত কে বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রীর মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন, ডিজিটাল সেবায় নতুন দিগন্ত রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে – আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের প্রয়াণ দিবস আজ

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় দুই কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন।

১৭ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুরে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের জগদল বাজারে এ ঘটনা ঘটনা ঘটে। নিহত ছাত্র দুজন ভজনপুর ডিগ্রি কলেজে স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র।

নিহতরা তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের পূর্ব শালবাহান গ্রামের নুরজামালের ছেলে দেলোয়ার হোসেন (২২) এবং একই উপজেলার তীরনইহাট ইউনিয়নের জুগিগজ গ্রামের মো. আলমের ছেলে আশরাফুল ইসলাম (২২)। আহত তিনজন হলেন শাওন (২৪), দীপ (১৫) ও নয়ন (২৫)। তাঁরা পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

স্থানীয়রা জানায়, পঞ্চগড় থেকে একটি ট্রাক তেঁতুলিয়া যাওয়ার পথে জগদল বাজারে দুটি মোটরসাইকেলের পাঁচজন আরোহীকে  ট্রাকটি ধাক্কা দেয়। এ সময় একটি মোটরসাইকেলের আরোহীরা ট্রাকের চাকায় পিষ্ট হন। অপর মোটরসাইকেল আরোহীরা মহাসড়কে পড়ে আহত হন।

স্থানীয় লোকজন নিহত ও আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে এলে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মোহছে উল গণি জানান, চালক ও ট্রাকটি আটক করার চেষ্টা চলছে। লাশ দুটি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..